১)
মদ চোলাই করলে হাস্যকর অতীতের গন্ধ আসে।মদ তেজস্ক্রিয়। ভবিষ্যত দেখা যায়।ত্রিশুলে পাউরুটি টুকে নিচ্ছে কুকুরের আদর। বৃহস্পতিবারের অন্তর্বাসে আঙুর ও বারুদ ভরে লোকাল ট্রেনে টি.টি করে দিচ্ছে কেনো নারীর সুগন্ধি জ্বর।নারীর জ্বর হলে বৃহস্পতিবার ট্রেন বন্ধ।মশারি ভিজে যায়,ভদ্রলোকেরা খদ্দের হয়। কাঁচাকলার মতো সবুজ স্তন খুটে গীতবিতান গাইছে মোটরগাড়ি। এই কথা কাউকে জানানো যায়নি। হোটেলের রাত আর পাহাড়ের রাত এক নয়।চিতাবাঘ ও কবি একাঘুরে। বাঙলা ছবি না দেখেও এটা বুঝেছি।
১৭.০৪.১৪২৭
২)
বাথরুমে বুদ্ধ, জলের ট্যাপ ছেড়ে সেও পেচ্ছাপ করে মদ ছেড়ে দেয়। মুখোশটা সেও ধোয়।
জীবনটা চট্টগ্রাম শহর, চিৎকার করলেও স্কুল মেয়েদের নাকের ঘামে কয়েক লক্ষ দূরের আলোকবর্ষ দশ টাকার নোট দিয়ে কেনা যায়না। তাদের নাকে মৃত্যুর পর সিল্করুট হয়। লোডশেডিং হয়। দেশটা দুভাগে ভাগজ্বরে ভুগে।
১৭.০৪.১৪২৭
৩)
তোমার স্তন ক্লান্ত,
খুলে দাও,
তাকে বাইবেল শোনানো উচিত।রুমালও রাজহাঁস।
তোমার স্তনে জেরুজালেম।ঢাকার কানাগলিতে মদ খাওয়ার অভ্যেস নেই শুনেছি শ্রাবণমাসে।
অর্জুনের মতো নিদ্রাজয়ী তোমার স্তন।কাফকা পড়ে, সে চিৎকার করে আগুন নিভিয়ে দিচ্ছে।
১৭.০৪.১৪২৭
৪)
রক্তজবারও ইতিহাস হাতে নিয়ে প্রজাপতির মতো রেলগাড়ী উড়ে যাচ্ছে। ব্রা খেয়ে নিলে রোদ ইতিহাস নিঃসঙ্গ হয়।
১৭.০৪.১৪২৭
৫)
পশু হয়ে জন্মেছি,মা বলতো মাথায় গোবর। আমি চেয়েছিলাম মথ হতে খানিকটা।
মা'র অভিযোগ মিথ্যা নয়,আমার মাংস ফুলের ঘ্রানকে নস্যাৎ করে দেয়। ঘাস খেলে অহংকার নরম হয়।মাথায় গোবর।
১৭.০৪.১৪২৭
৬)
আত্মঘাতি হওয়া যায়, প্রজনন বিষয়ক অভিজ্ঞতা থাকলে অনেক দূরে সাকোঁর উপর বন পুড়ে যাওয়ার গল্প গর্ভে ঢুকিয়ে চিন্তার ঐক্য দেখি।
সাঁকোর উপর চাঁদ থমকে যায়, চাঁদের প্রজনন মৌসুমে পিপড়ের আনাগোনা হলে আখের স্বল্পতা হৃদয়ে ঘানি টানা বন্ধ থাকে। প্রতিবাদ করে আখের রস খেলে আত্মহত্যা সুমিষ্ট লাগে।
১৮.০৪.১৪২৭
চিত্রঋণ Luke Hillestad - Minneapolis,Minnesota,USA

No comments:
Post a Comment