Sunday, 11 October 2020

নারী এলোপ্যাথি - দ্যা ফ্রন্ট ডোর

১)

আমার সবচেয়ে প্রিয় মাংস হাঁসের মাংস।ভালো করে কসিয়ে রাঁধলে অনায়াসে বৈরাগ্য ফুটে। বাসি হাঁসের মাংস খেলে স্বাদের চোটে নিজেকেও প্রত্যাখান করি। বেদেনির নথ যেমন ভালোবাসি, ভালোবাসি নারীর ব্রণের তেজ, নারীর কৃষ্ণ ভাব ,তেমন করে হাঁসের মাংস। শহর দূর্দান্তভাবে আমাকে ছিড়ে ফেললে যে নারী থুতু ছিটিয়ে আমার মঙ্গল কামনা করে তার ভেতরেও এক কোঁপে জাল ছিড়ে ফেলার প্রস্তাব আসে।

হাঁসের মাংস! সপ্তাহে দু বার অসহ্য ঠাট্টা কত কত শিপমেন্টে ঢুকিয়ে দিয়ে ফুসফুস ধুতে পারিনি।তার হিসেব কে রাখে।


হাঁসের মাংস রাঁধলে গোটা পৃথিবীটা লেবুবন হয়ে আমার জামার পকেটে ঢুকে যায়। হাঁসের মাংস খেয়ে হ উচ্চারণ করতে করতে বৈরাগ্য পেয়ে বসে। সুই সুতো ছিড়ে হলেও অপরাধীকে বলতে পারি 'পৃথিবীর সব পুরুষ একবার হলেও নারী'-"করুণাধারায় এসো"।

১৯।০৪।১৪২৭


২)

আমি প্রেমের কথা বলতে পারিনা।প্রজাপতির ডানা ভেঙে গেলে ট্রেন যে চলে না সেটা কাকে বোঝাবো?"মানব সুন্দর" লিখলে আমার লালন ধর্মের কথা মনে হয়।

আত্মা না পুরুষ, না পুকুর। মানব সুন্দর মানে একটি লাটাই। মানব সুন্দর লিখলে সাড়া দেয় পাখি। মানব সুন্দর মানে আমাদের মা দাড়িয়ে থাকে।

১৯.০৭.১৪২৭

ছবিঋণঃ-Stephen Bauman - Memphis, Tennessee,USA


No comments:

Post a Comment

Featured post