এখন কাউকে জিজ্ঞেস করি না, কুশলে
আছেনতো?
ঘুমিয়ে যাওয়ার পর কে আর উত্তর দিতে পছন্দ করে!
সবাই চায়,
অসুখ সারুক
সুখের ভাষার রাস্তা থাকলে সেটাও নিশ্চয়ই রোমে গিয়ে ঠেকতো
যেহেতু ছোটো বেলায় পড়েছি সব রাস্তা রোমে যায়।
যদি জানি কেউ আর ঘুম থেকে উঠবে না
ছুটির দরখাস্তে কী করবো আমি?
পাদটীকাঃ- মা সেলাই মেশিনে তোলার আগে শাড়ির বয়স জানতে
চেয়েছিলো।
২৫.১২.১৪২৬ ।। চিত্রঋণ- ভিনসেন্ট ভ্যান গঘ

No comments:
Post a Comment