Sunday, 12 April 2020

The Labour Law- ক্যারেক্টারলেস মহামানব



বসন্ত চলে যাচ্ছে 
এবারও আত্মহত্যা করার সুযোগটা হাতছাড়া হলো 
এরই ফাঁকে চলে এলো সংক্রান্তি ও সংকট

পিঠ খোলা ব্লাউজে দেশের ও বন্ধুদেশের সম্পর্ক বহিভূত পতাকা বিছিয়ে বিক্রি হচ্ছে ভাত, মায়েরা বুকে নিচ্ছে, বাবারা পেটে। ছোটো গল্পের চরিত্রে বাকি থাকলো শিশু দিবস।

কবির বয়স নবুয়ত পেয়ে যাচ্ছে। বিপ্লবী গাজা খাচ্ছে । চাঁদ কাটা শ্রমিক হয়ে যাচ্ছে মামলাবাজ (মালিকানা পেলে যা হয় বিপ্লবের অবস্থা) একদিন শিশ্ন উঁচু করে মুতে দেয়া যোদ্ধা চোরাকারবারি। 

হরেক রকম মাছের কথা পেপারে আসে, প্রায়ই শুনি রুই কাতলা। সংসদে বসে। কি অদ্ভুত! আমরা সবাই জানি বড় বড়  রুই কাতলাগুলো  খেয়ে ফেলছে ভেজা শুকনো সব হাসপাতালের বিভাগ তবুও তাদের শিকারে পরিচ্ছন্ন কর্মী নেই।

পাদটীকাঃ- 
ছোটোবেলা থেকেই শিখেছি পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

২৯.১২.১৪২৬ ।। চিত্রঋণ- ফ্রান্সিসকো গোইয়্যা



No comments:

Post a Comment

Featured post