জীবনে নদীর সামনে দাড়াতে হবে
রবীন্দ্রনাথকে গাইতে হবে
লালন -
হাছনরাজা
শিশুকাল বিক্রি বন্ধ করতে হবে
উচ্চারণ করার বাকি কত কত দৃশ্য
গোপন করতে হবে অসুখী দশরথের মৌচাক
স্ত্রী নির্যাতনে কর্ণফুলীর হৃৎপিণ্ড
কানহারানো কবিতা
গোপন করতে হবে জমজ ভাটির জন্ম।
উচ্চারণ করতে হবে পুরুষের শরীর, এইসব বিজ্ঞাপন, ফতুয়া পরা শ্রাবন মাসের বর্ষা,
উচ্চারণ করতে হবে ভাইরাস ও সেক্স, শ্রেণীকক্ষের
গণিত।
আর এভাবে আমাদের নিম্নমধ্যবিত্ত জীবনে লাভ করবো নিরঙ্কুশ
গণতন্ত্র -২০৪১ এর মিথ্যাবাদী ইউনিয়ন পরিষদ।
০৪.০১.১৪২৬ ।। চিত্রঋণ- রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:
Post a Comment