Monday, 13 April 2020

অডিও পার্লারের সেক্স রেকর্ডার- The Poet



সংক্রান্তির ঘুমে রাইশাক মেশানো, বীজ এগিয়ে যাচ্ছে পুরুষের সতীত্বে।

সংক্রান্তি আসে ব্যাটারির যত্ন শেখাতে, ব্যাটারি মানে ভাত নয়,ব্যাটারি মানে ভারতবর্ষ। দুটো মুখোশপ্রথা=  দাসপ্রথা পর্দাপ্রথা।

সংক্রান্তিতে পাপ কাটে এই বিশ্বাসে নারী হয়ে যাচ্ছে বুদ্ধের যৌনতা


সংক্রান্তিঃ সংকটঃ মোচনঃ। মানুষ এতো বেশি খায় তাই শিল্পী হতে পারেনা।


শিল্পী সংকট আহার করে সংক্রান্তিতে ভাতের হোটেলের ধারাভাষ্যকার। 


সংক্রান্তি ব্যাটাছেলে কিনা সেটা ভাবার আগে পোশাক খোলার গল্পটা ফায়ার সার্ভিসের হাতে তুলে দিচ্ছে  কবিপত্নী। 

৩০.১২.১৪২৬ ।। চিত্রঋণ- এডভার্ড মুংখ

1 comment:

Featured post