Wednesday, 15 April 2020

সেক্স- The Bank endorsement



আমার ভালোবাসার রঙ ঢাকা শহরে থাকে নিষেধাজ্ঞা পত্রের মতো যার রঙ লাল।

ঢাকা শহরে ঢের রং দেখেছি 
বারুদ দেখেছি
বুকের ক্ষতে লিপস্টিক দেখেছি

ঢাকা শহরে পিবিআই আছে,সি আইডিরা সতর্ক থাকে তারাও লাল। শরিয়ত মারফত তরিকত হকিকত সব দেখেছি, রং নারীর ঠোঁট চেপে ধরিনি সেখানে শীতকালে নারীর ঠোঁট ফাঁটতে দেখেছি। স্বপ্ন দেখেছি বাংলাদেশ- অসহ্য কনিষ্ঠ নারী। 

গ্রামের রং নিয়ে ঠাট্টা করা আমার প্রেমের শহর ঢাকাকে দুধ-নমস্কার, সিঁথিকে যত্ন করা এতো এতো সর্বনাম রঙ, দেখেছি দূর্ধর্ষ নূপূর রঙের ক্ষুধা।

দেখেছি, পৃথিবীর দীর্ঘ নলকূপ বহন করে মারফতি গানের টিয়া রঙ। শীতলপাটির সন্ধ্যা দেখেছি। 

আমার জ্বর উঠছে, মেহগনি জ্বর, সেই জ্বরে দেখছি আমার প্রেমের শহর ঢাকার বুক পিঠ উত্তপ্ত হয়ে উঠছে সজনে ফুলের মতো।

০২.০১.১৪২৭ ।। চিত্রঋণ- এডওয়ার্ড হপার


No comments:

Post a Comment

Featured post