Tuesday, 14 April 2020

মাসপয়লা The Poet- যৌনতাড়িত কাটা পা



১)  যা বিগত হয় তা মাতা,যা আগত তা পিতা। মাতা চিরজীবী-প্রমাণিত। তবুও  ভুল লিখি 'পিতামাতা'। সব বিগতেই বাঁচে।   

২) পৃথিবী গোল ও উত্তপ্ত, কামারশালাতে প্রমানিত। 

৩) শহরে কারো আয়নায় কেউ মুখ দেখেনা। তাই প্রতি পাড়ায় সিনেমা হল করার কথা।  তারা একই মোমবাতি থেকে আলো নেয় না।তাই আলাদা দমকলবাহিনী হলো।

৪) প্রেমিক বুকে বন্দি, মা নামাজ শেখাচ্ছে! মা কি জানে  নামাজটা বুকে থাকা কয়েদির জন্য? কয়েদি বিপ্লব ও লাস্য চায়, আচরণ চায় না।

৫) শাড়ির আচল এক আধুনিক কবিতা। ১৪২৭ এর ১লা বৈশাখে আধুনিক কবিতারা বন্দি। পুরুষ চুরি করবে কী? 

০১.০১.১৪২৭ ।। চিত্রঋণ- Landscape in the Mist (film still), 1988 Theo Angelopoulos 


No comments:

Post a Comment

Featured post