১)
ঠোঁটে সকাল সকাল হাসে কর্মক্লান্ত হাসপাতাল, শহরের সব এটিএম মেশিন গুলো হয়ে গেছে ভার্জিন পাখি
ঠোঁটে ধর্মযুদ্ধ আছে
ঠোঁটে কে রাখে নুপুর
ওপাড়া এপাড়ার গুজব খেয়ো না , বৌদ্ধ বিহার ভেবে যে সকল মাংসাশী প্রাণীরা ভালোবাসে শহীদ মিনার তাদের শ্বেতকণিকা টেস্টের জন্য ল্যাবে পাঠাও।
তোমার পাশে শুয়ে শেষ কবে তোমার বয়ঃসন্ধি খেয়ে ফেলেছি তারপর থেকে আলজিভের নিচে বাস করে আমার সব যৌনমন্দির।
১৭.০৪.১৪২৬
২)
গরু হয়ে ছিলাম,এবারও ভেবেছিলাম উৎসর্গে যাবো
কেউ নিয়ে যায়নি কসাইখানায়। পৃথিবী নামক ক্যান্টিনে একবিংশ শতাব্দীর কসাইখানায় কেউ ঈশ্বরকে খুঁজে না।কেউ আজ ইব্রাহিম নয়। আওয়াজ আসছে শুধু ভোগের, যোগশূণ্য গরু হয়ে ভাবছিলাম মুক্ত হবো।
১৫.০৪.১৪২৭
কেউ নিয়ে যায়নি কসাইখানায়। পৃথিবী নামক ক্যান্টিনে একবিংশ শতাব্দীর কসাইখানায় কেউ ঈশ্বরকে খুঁজে না।কেউ আজ ইব্রাহিম নয়। আওয়াজ আসছে শুধু ভোগের, যোগশূণ্য গরু হয়ে ভাবছিলাম মুক্ত হবো।
১৫.০৪.১৪২৭
৩)
ঢাকা প্রেমিকার শহর,ঢাকা গেলে বুকের ভেতর রিকসাওয়ালা ওড়না সদাই করে।একলা হওয়ার পরামর্শে বাড়তে থাকে শত্রু।মগবাজারের গোয়েন্দা ডাকে। টেলিভিশন ডেড হয়।ভাষা বিক্রি কমে সিগারেট বাচ্চায়। সবাই বাসায় ফিরে যায়।
ঢাকা প্রেমিকার শহর, ঢাকা শহর গায়ের মেয়ে, তার বুকের জলে নাবিকের কম্পাস বানানো হচ্ছে। তার স্তন পুরুষলোক।সাজতে থাকে। কালো নারী। পথ হারিয়ে গেলে নারীরা বিশপপোড়া আগুন হয়ে উচু স্বরে কথা বলে।ঘড়ি বানায়। অনুসরণ করতে বলে শনিবারের মাংস।রুমমেট আলো ভিজে যাচ্ছে, বর্ষার জল নিরস্ত্র হয়েও খুব ধারালো অস্ত্র।
১৭.০৪.১৪২৭
৪)

আমি ফুরিয়ে গেছি বলে প্রেমিকা কলম পাল্টে সামাজিক হয়ে উঠলো, শ্রাবণ মাসে ফুরোয় লাল টিপের জার্সির পোশাক। রেফারি নতুন বাঁশি খোঁজে জনতা গরু হলে।
প্রেমিকার কপালে থাকা পতাকা সন্ধ্যায় বাড়ি ফিরেই আগুনের সাথে সই পাতায়।
কপালের পতাকার সুন্দর রঙ, চন্দ্রপুলি পিঠা। বর্ণমালা হয়ে উর্বর বুকে ঘুমায়।
ওড়না পড়াতে মন দিলে টিকিট সংকট ধরা দেয়।
১৫.০৪.১৪২৭
৫)
প্রেমিকার কপালে থাকা পতাকা সন্ধ্যায় বাড়ি ফিরেই আগুনের সাথে সই পাতায়।
কপালের পতাকার সুন্দর রঙ, চন্দ্রপুলি পিঠা। বর্ণমালা হয়ে উর্বর বুকে ঘুমায়।
ওড়না পড়াতে মন দিলে টিকিট সংকট ধরা দেয়।
১৫.০৪.১৪২৭
৫)
এসব পুরোনো কথা, ওড়না হওয়ার ইচ্ছে, শঙ্খচিল।
অসুখ হলে রাষ্ট্রবিজ্ঞানও অক্ষম সন্ত্রাসী।জ্ঞানও পোষা বেড়াল। রোদে জামা শুকিয়ে গায়ে দিলে বুকের জমিতে নাচে ঘোড়ার লিপস্টিক আন্দোলন। পুলিশকে ঋন দিলাম চা'র দোকানের আলো। তাকে বললাম ক্ষতরা সাতার কাটলে শুক্রবার জন্ম হয় যৌন সাম্প্রদায়িকতার। পাখা গজাক, কলহকে বলো রোমের পথেই বসন্ত এলে কাশ্মীর থেকে রামু জার্মান শেফার্ডের আহার। বুড়ো আঙুলে থাক ইতিহাসের সকল অধ্যাপকের নাস্তার বিজ্ঞাপন। জ্ঞান হবার পর ভাবসম্প্রসারন জ্ঞানই শক্তি, ঢপ! পুরো পাড়ায় রটে গেছে আফিম উভয়লিঙ্গ। কবিতা প্রচার মানে আয়ু প্রচার।
১৬.০৪.১৪২৭
Artist:Carl Dobsky - Los Angeles, California,USA

No comments:
Post a Comment