*
আমাদের মস্তিষ্ক মাপছে এক কেজি আলুর দাম। সরকার বলছে কবিতা যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। সকলেই কবি হওয়াতে জীবনানন্দ গুগলে জীবিত হয়েছে বেশি ।*
চোখে ছিটিয়ে রেখেছো আহার, নদী নেমে আসছে খাদ্যের খোঁজে।
*
তুমি দশম শ্রেনীর চাঁদ, বুক ছিড়ে বের করছি ছাপাখানা
*
রাত এক সাহিত্য, অর্থনীতির। রাত এক সাহিত্য যৌন নীতির,রাত এক সাহিত্য জন্ম ফুলের।
*
তোমার নথ ও নাভিফুল জ্যামিতিক আয়তক্ষেত্র।
*
তোমাকে পাড় হতে দেখি কালো জামগাছ, শুক্রানুরা আলোচনা করছে বৃহস্পতির। তুমি সফল নাচের নগ্নমুদ্রা
*
তোমার অন্ধকার স্তন জুড়ে ঈগল পাখির শস্য জাহাজ, পাহাড়ের পাঠোদ্ধারে তুমি অর্গানিক বিদ্যুৎ কেন্দ্র।
*
ঠোঁটে পাখির খাবার, প্রাচীন চর্যাপদ।হাসি এক খাবার, ফ্রিতে খাওয়া যায়।
*
মাথার ভেতর চেনা রাস্তার দীর্ঘ ডু্ব। বাজার থেকে কেনা যাচ্ছেনা লাল পাড়ের সিঁদুর।
*
এখন আর দুপুরের গরম ভাতে ছলাৎ ছলাৎ আওয়াজ নেই।
*
সকাল বেলায় প্রেমিক হতে চিৎকার করছিনা, গরম জলের সুর, শোষকের হাসি এইসব যত গোপন পদাবলী দুপাশে ছিটিয়ে আছে, ঘর থেকে বের হলে সাক্ষাৎকারের গন্ধ।
পৃথিবীকে বলি, মহান গাধাকে কেন বলেছো মাইক ক্যামেরা, এ্যাকশন!
*
চট্টগ্রাম শহরে পাথর কেটে কবিতা লেখা হয়ে উঠেনি।
*
দাঙ্গা লাগলে প্রেমকে চুলায় দিতে ভালো লাগে, ক্ষীর হয়। সাথে কাটা মস্তক।
*
ঘরে নিরাকার পূর্ণিমা নিয়ে ফিরেছি
*
আমার প্রাক্তন আমার বটবৃক্ষ,চোখে ছুরি বসালেও বৃক্ষ রক্তদান অব্যাহত রাখে।
*
পেছনের ছায়াতে প্রজাপতি রোদ
লিপস্টিক কোলাহল শীতকাল ডেকে আনছে।
*
কিছুটাতো মানুষ হোন, তা না হলে কিভাবে ভালোবাসবেন রেললাইনে আত্মহত্যারত ভালো শিল্পের জীবন।
*
একটা ক্রমাগত ধ্বংসের তালিকা করছি।কলমের নিবে ঝুলিয়ে দিচ্ছি ধুতরাগাছের বীজ।কালিকে বলছি তৃষ্ণা পাও। সবাইকে দেখছি মাছের কাঁটার মতো বিত্তবান। ছুরিটা টেবিলে শুয়ে আছে। বিড়ালের পুজা করছে খুদের মুষ্ঠি।
*
অন্ধত্ব এক গোল ফুটবল মাঠ, সব শীতকালই মায়ের হাড়জিরজিরে লাল ঘোড়ার দিয়াশলাই।
।।অনির্বাণ সূর্যকান্ত।।

ছবিঋণঃ-luke hillestad

No comments:
Post a Comment