Saturday, 26 September 2020

বিপ্লব- মারিজুয়ানা ও যীশু

১)

হ্যাঁ, তোমার ডান স্তনে স্পেন শহরটা ঘুমিয়ে আছে।


বাম স্তনে মারিজুয়ানার চাষ করা যেতো। তার আগে একটা মিছিল চলে এলো।

০১.০৫.১৪২৭

২)
তোমার সাথে সঙ্গম করতে গিয়ে সবুজ নরকের দরজায় গোলাপ ফুটিয়ে দিলাম।সঙ্গম হলোনা।

সঙ্গম না হলে বৃষ্টিরা ক্লান্ত হয়

০১.০৫.১৪২৭

৩)
দেখাও, তোমার ব্রেসিয়ারে জন্মদিনের দাগ দিয়ে রাখো৷ কাঠবিড়ালিরা ছটফট করবে। হৃৎপিণ্ড খাওয়ার প্রস্তাব দিয়েছি। কাঠবিড়ালি মূলতো ইশারা ভাষার গানের গলা।

০১.০৫.১৪২৭


৪)

দ্বিগুণ হয়েছো? নাকি অবৈধ সঙ্গমের তীব্রতা বাড়ছে বলে যীশু হওয়ার ভান করছো।

দ্যাখো,বাড়ি বাড়ি এতো লক্ষ্মী পুজার আয়োজন,
সবই ভান।
পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে মেয়ে মানুষের জন্যই কবর খোঁড়া হয়, অথচো প্লুটো গ্রহ কিনা তা নিয়েও বিতর্ক শেষ হয়নি।

০২.০৫.১৪২৭


৫)
কুরুক্ষেত্র যুদ্ধের পর যাদের স্ত্রী বেঁচে আছে,খুজছিলাম।

উঁকি দিলাম হাজারি লেইনে, সাহিত্য আড্ডায়, সেখান থেকে কলেজ স্ট্রীট, বাঙলা বাজার

কাকে যেন খুঁজছিলাম। ইতিহাসের পাতা থেকেও, মেসেঞ্জারে,জার্সি বদল করে, বাস পাল্টালাম,রিকশায় উঠলাম, ফোন দিলাম।কাউকে পেলাম না।

এতো মানুষ,সবার ঘরে বাতি জ্বলছে, সবার গন্ধ থেকে চুইয়ে পড়ছে রক্তের আড়াল, অপরাধ, নারী হারিয়ে ফেলছে এ্যান্টিক শাপলা ফুলের গ্যারেজ।

আরো জল ঘোলা হবে, আরো অপমান, আরো ঋন সবই নিখাদ সোনা
ধীরে ধীরে প্রোমট করে দিন এনে দিন খাওয়া রক্তের ভেতর শত্রুর দেখা সাক্ষাৎ।

০৫.০৫.১৪২৭





চিত্রঋণঃ Konstantinos Samaras

3 comments:

  1. আপনার লিখার ভাবার্থ যদিও সব স্পষ্ট না-
    তবে পড়তে ভালো লাগে; একটা আরাম বোধ হয়।

    ReplyDelete

Featured post