১)
সুখী
হাঁসের
মতো
হতে
ইচ্ছে
করে,
গামছাগুলো
শনিবার
।
বিস্মিত
ছেলেবেলা
আমার
মানিক
দা , ঐ যে মহিলাদের হাঁসিতে
এতো
শীত।
ট্রেনের
কাশি
যেন দুঃখী
সন্তানের
হাড়
।
টেবিলে
কোথায়
গুছিয়ে
রেখেছি
আমাদের
যৌনবেলা। পানের সাথে উত্তেজনা ভর্তি ব্রা নিয়ে পুকুরমাছের খেলা
দেখি। ময়ূর গাভিগুলো অফিস ফেরত পরাজিত বাবার বগলের ভেতর লুকিয়ে যায়। সমশ্বরে
চিৎকার করছি সাহেব বিবি গোলাম। আমাদের মায়েরা গোলাম বেলা নিয়ে সুখী কুলা । ইগল
নেই। বোন নেই, ভাইয়ের পাতে ডাটা চচ্চরি জীবন । মায়ের স্তনে যে জ্যোৎস্না থাকে
, বছরে উপবাস করে অনেক দিন। নাম কৃষক উপবাস। ক্যালেন্ডারে ধরে ধরে হরহর
পেসাব করে দেয় খাঙ্কি ছেলেদের মুখে।
০৫.০৩.১৪২৭
No comments:
Post a Comment