Saturday, 29 August 2020

মালাউন- বাংলাদেশ এক্সপেস

১)

কোলকাতার চাঁদ অন্তঃসত্ত্বা হলে আমি ট্রেন থেকে ঝাপিয়ে পরি, মেয়ে শরীরের টক গন্ধ নিয়ে ট্রেনগুলো থমকে দাড়ায়। 

২৮.০৪.১৪২৬ 


২) তোমার আর আমার সঙ্গমে কোলকাতা শহর লিখে যাচ্ছে একটি সেলাই করা জুতোর কথা, সারা শহরে পা দিয়ে তোমার গন্ধ খেয়ে নিচ্ছি। 


৩) নাকফুলে উঠে আছে কোলকাতা শহর। তোমার নাকফুলে যে শহর সে অন্তঃসত্ত্বা 


৪) জোৎস্না খাওয়া শিখলে মানুষ বমি করা শিখে না। পৃৃথিবীর সব কাফের কী খায়? জোৎস্না নাকি বমি?  

 ২৮.০৪.১৪২৬ 


৫) Let them go to hell- তোমার পেটে সব জল নিয়ে আছো

বারুদ খেয়ে হয়ে যাচ্ছো গর্ভবতী, তোমার সন্তানের পিতারা সব লম্পট জবা ফুল ।

তুমি খাদ্যভাণ্ডার। উদার অর্থনীতির যুগে উন্নত সঙ্গম করে সতীদাহ কফে ভরে বুটিক হাউজে সংস্কারপন্থী জিয়ল মাছের অনুস্বার পড়ছি ,
কাব্যগ্রন্থ ;মায়ের পেটে বাবার বীর্য ক্যালেন্ডার , বুঝতে পারি না।

যতটা দাম কণ্ডমের ততটা ধর্মের যৌগতা
তবুও জল মানুষ , তবুও বিকৃত যৌনটগর।

যুদ্ধের স্বপক্ষে বিবৃতি দেবে ছাগলের মেদ ও মানুষের শরীরের নেগেটিভ জরায়ু।
যুদ্ধও পথ,
অস্বীকার করার জো নেই।
টেলিভিশন অন করো।

তোমাকেই,
হ্যাঁ তুমি একমাত্র, ভূমিকা ছাড়া ভেতরে প্রবেশ করতে পারো।


২২.০৪.১৪২৬

চিত্রঋণঃ- ভ্যানগগ




2 comments:

Featured post