Monday, 3 August 2020

সেক্স - দ্যা ব্যাংক এন্ডোরসমেন্ট

১)

এসব পুরোনো কথা, ওড়না হওয়ার ইচ্ছে, শঙ্খচিল। 

অসুখ হলে রাষ্ট্রবিজ্ঞানও অক্ষম সন্ত্রাসী।জ্ঞানও পোষা বেড়াল। রোদে জামা শুকিয়ে গায়ে দিলে বুকের জমিতে নাচে ঘোড়ার লিপস্টিক আন্দোলন। পুলিশকে ঋন দিলাম চা'র দোকানের আলো। তাকে বললাম ক্ষতরা সাতার কাটলে শুক্রবার জন্ম হয় যৌন সাম্প্রদায়িকতার। পাখা গজাক, কলহকে বলো  রোমের পথেই বসন্ত এলে কাশ্মীর থেকে রামু জার্মান শেফার্ডের  আহার।  বুড়ো আঙুলে থাক ইতিহাসের সকল অধ্যাপকের নাস্তার বিজ্ঞাপন। জ্ঞান হবার পর ভাবসম্প্রসারন জ্ঞানই শক্তি, ঢপ!  পুরো পাড়ায় রটে গেছে আফিম উভয়লিঙ্গ। কবিতা প্রচার মানে আয়ু প্রচার।

১৬.০৪.১৪২৭


২)

সিনেমাহল বন্ধ হলেওতো বাগানে চাঁদ উঠে।আত্মহত্যাও করে মানুষ। 

 ১৮.০৪.১৪২৭




1 comment:

Featured post