এতো
মৃত্যুভয় কেন? ভোগ শেষ হয়নি বলে।
হনহন
করে ধর্ম হয়ে যাচ্ছে ষাঁড়, অবাক ব্যাপার।
মানুষের
ব্যাভিচার বাকি, পুরোহিত বোঝে না রুমির কাছে গচ্ছিত ছিলো
সাকি।
গতরাতের
লাথি ভুলতে পারিনি, পায়ের মাপ কত ক্ষমতাবান, ভয় পেয়ে প্রজাপতি আঁকড়ে ধরেছে বিহারি বিরিয়ানি।
সিঁদুরের
ভেতর থেকে অঙ্কুরোদগম হচ্ছে নতুন বছরে ব্লেডের বিবাহমুখোশ। প্ররোচিত ব্লেড ডেকে
নিচ্ছে লিলিথের সমুদ্র কেনার রতি।
হাফপ্যান্ট
ক্ষত্রিয় রমনীর কালীদাসে ইতিহাস, দণ্ডিত সংবিধানে বন্ধের
আদেশ, বেয়াদবরা কোথা করে বাস।
পাটক্ষেত
ছিনাল নয় সুড়সুড়ি দিচ্ছে রাগ, বেশ্যাতন্ত্রে কার আগে কে
ভাঙে দেমাগ।
পাদটীকাঃ-
বসন্ত আসলে পারফরম্যান্স বাড়েনা গৃহীনীর যার নদীর পাড় ভাঙে।
চিত্রঋণ- পাবলো পিকাসো

দারুণ❤
ReplyDeleteভালোবাসা স্বততঃ
Delete