Wednesday, 1 April 2020

ঢাকা রোডের পর্ণোগ্রাফি- Stakeholders of Brothels





বহু জল জল নয়, বহু মানুষ মানুষ নয়
বহু ধাতুও ধাতু নয়

যেমন আগাছা গাছ নয়, নাম্বার মানেই এক নয়। আশ্বাস মানে আশা নয়, বিষ মানে মৃত্যু নয়।

এমন চিত্র আগেও দেখা গেছে মৌমাছির ধূমপান চলেনা
শ্রমিকরা মাঝামাঝি, পুরুষটি পেছনে। 


নারী মৌমাছি জানে,  স্বর্ণ বহু অগ্নি পরীক্ষা দিয়েই স্বর্ণ 
মানুষ বহু সংঘর্ষের পথ পাড় হয়ে মানুষ।

সেখান থেকেই আসে, মধু ও মানুষের অমরত্ব মিশ্রিত দ্রৌপদী ব্লেড।

১৯.১২.১৪২৬



তোমার মেরুদণ্ড বেয়ে আমাদের বাবারা বড় হয়ে যাচ্ছে 



যথেষ্ট সঙ্গম ভেঙে নারী লাইব্রেরি হয়ে উঠলো।


 
নারী চিনতে বসন্তকালে আত্মহত্যার চাষ লিখছি
নারী চিনতে দুধ তরল বিদ্যুৎ মৌমাছি উড়ছে।



আমার জীবনে যত নারী আসে তারা এক একটি শ্রেষ্ঠ কবিতা। তাদের কেউ কেউ কর্পূ্র কেউ বা বাঙলাদেশের মানচিত্র। 

১৪.১২.১৪২৬



মাননীয় মেয়র,  স্কুলগুলোতে ঘুমগাছ লাগিয়ে দিন, ঘাসজমিতে বসন্ত লাগান। যা মরে গেছে সাবধানের কারনে তাকে শক্তি আবিষ্কার করতে বলুন।
শহরে দয়াবতী রোদ বিক্রি হচ্ছে। হস্তমৈথুনের ফলে শেয়ার বাজার থেকে বিক্রি হচ্ছে পিছিয়ে পড়া গ্রাম। বাঘ মরে গেছে বহুদিন, এই শহরে হাতের কাজ বলতে পোঁদ মারা শিখেছে ছাত্ররা।
শিক্ষকরা কামুক, বহুবচন শব্দটি উজ্জ্বল হয়ে উঠছে দিন থেকে দিনে। মানুষ মানুষ বসে থাকে শিশুকালেই।
পেছনের বেঞ্চের কোনো ছাত্র শিল্পী এস এম সুলতানের নাম বলতে পারলো আর সামনের বেঞ্চের ছাত্র বলতে পারেনি কোন ঋতুতে রক্তের রঙ লাল হয়।
২৬.১১.১৪২৬


4 comments:

Featured post