১
সংক্রান্তির ঘুমে রাইশাক মেশানো, বীজ এগিয়ে যাচ্ছে পুরুষের সতীত্বে।
২
সংক্রান্তি আসে ব্যাটারির যত্ন শেখাতে, ব্যাটারি মানে ভাত নয়,ব্যাটারি মানে ভারতবর্ষ।
দুটো মুখোশপ্রথা= দাসপ্রথা পর্দাপ্রথা।
৩
সংক্রান্তিতে পাপ কাটে এই বিশ্বাসে নারী হয়ে
যাচ্ছে বুদ্ধের যৌনতা
৪
সংক্রান্তিঃ সংকটঃ মোচনঃ। মানুষ এতো বেশি খায়
তাই শিল্পী হতে পারেনা।
৫
শিল্পী সংকট আহার করে সংক্রান্তিতে ভাতের
হোটেলের ধারাভাষ্যকার।
৬
সংক্রান্তি ব্যাটাছেলে কিনা সেটা ভাবার আগে
পোশাক খোলার গল্পটা ফায়ার সার্ভিসের হাতে তুলে দিচ্ছে কবিপত্নী।
৩০.১২.১৪২৬ ।। চিত্রঋণ-
এডভার্ড মুংখ

মুগ্ধতা
ReplyDelete