কিছু
হিন্দু মরবে, মরতে দিন
কিছু
মুসলমান মরবে,মরতে দিন
কিছু
ইহুদি মরবে, মরতে দিন
কিছু
জৈন মরবে, মরতে দিন
মৃত্যুকে
স্থগিত করছেন কেন? এই উপকূলে শুধু হিন্দু মুসলিম ভারত বাঙলাদেশ পাকিস্তান আছে।
এই
উপকূলে ধর্ম, নিয়তি, মূক,মূষিক, পাচার আছে।
এখানে
আছো কাফের, মুসরিক, জলদস্যু।
উফ
ভুলেই গিয়েছিলাম এখানে পেচ্ছাপ করতে জানে মানুষ,
এখানে
চোখ টেপা, মাই টেপা জানে মানুষ।
এখানে
অভিনয় সচিবদের উন্নতি আছে।
এখানে
ক্ষণজন্মা ব্যাপারটা ঠিক পোষায় না,এখানে নির্বাচিত মানবতা ও মদ খাওয়া স্বপ্নদোষ তা
নয়।
এখানে
এখনো কার কোন কবর ও খবর হবে তার স্ট্যান্ডার্ড আছে
এই
নিন আপনার জন্য বাসমতি, আপনার জন্য লুচি, আপনার জন্য কচুপোড়া, এমন একটা ক্লাস আছে।
এদিকে
কী হবে মসজিদ না মন্দির তার ক্লাস আছে
সেখানেও
কে কোথায় বসবে তার গুঞ্জন আছে।
টেকনাফ
থেকে তেতুলিয়া, কাশ্মীর থেকে কন্যাকুমারি
পাহাড়ি
থেকে সমতল পুরুষরা পরাশর, ছদ্মবেশে ম্যাজিক থাকা চাই,
নারীরা সত্যবতী হোক (ইনবক্স, কেমন আছেন? ডিভোর্সী?একা ভালো লাগে? আমি আপনার বন্ধু হতে
পারি? উফ আপনি যা সুন্দর!)
কিছু
মরতে দিন গান্ধারীগণ।
এখানে
যতক্ষণ পর্যন্ত কোটি কোটি না মরছে ততক্ষণ আমরা বুঝবো না মৃত্যুও সুচিত্রা সেন
অতীত
আমাদের সাবধান করলে কী হবে আমরা তো দুভাগ হবোই।
তাই
কিছু হিন্দু মরবে, কিছু মুসলমান মরবে, কিছু ইহুদি মরবে, কিছু জৈন মরবে
মরতে
মরতেই আমরা জানবো কবরে - চিতায় ঢোকার জন্যও সন্দেহ করা উচিত, আমাদের জানা উচিত ছোটোলোক,
বড়লোক যাই হোক না কেন শোয়ার নিয়মটা জানতেই হয়।
২০.১২.১৪২৬
চিত্রঋণ- এডভার্ড মুংখ

ভাল লাগলো সূর্যকান্ত।
ReplyDeleteভালোবাসা জানবেন সুহৃদ
Deleteমৃত্যুও সুচিত্রা সেন... সুন্দর সুন্দর
ReplyDelete